তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৬ ওভারে ৩৮/০ (সাইফ ১১*, তানজিদ ২৬*)
সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে আজ রবিবার সিরিজ নির্ধারণী লড়াই। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে অবশ্য টস জিততে পারেনি বাংলাদেশ। আগের দুই ম্যাচে টস জিতলেও শেষ ওয়ানডেতে টস হেরেছে। তাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ব্যাক-টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিক দল। বাংলাদেশের ওপর আধিপত্য দেখিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও ১১৪ রানে গুটিয়ে যায়। আর ১২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে শাহীন আফ্রিদির দল
একাদশে কারা:
গত ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গেছেন হুসেইন তালাত। জায়গা হয়নি শামিল হুসেইনেরও। দলটায় পরিবর্তন তিনটি। মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এসেছেন আবরার আহমেদ। অভিষেক হচ্ছে গাজী ঘোরি ও সাদ মাসুদের। বাংলাদেশ অবশ্য পরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।
