মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজশাহীতে গিয়ে প্রথম তিনটি ইচ্ছার কথা জানালেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আমি রাজশাহীকে শান্তির শহর, চাঁদাবাজি এবং ভূমিদস্যু মুক্ত করতে চাই।

ভূমিমন্ত্রী বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের সবার। এখানে আমরা আমাদের যার যে কাজ আছে, বিভাগীয় এডমিনিস্ট্রেশন, জেলা এডমিনিস্ট্রেশনের সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে আগামী দিনে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক সাহেবের নির্দেশ সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করা, কোনো শাসন নয়। আমরা জনগণের সেবা করতে চাই।

তিনি বলেন, যদি গুরুত্ব দিয়ে করা হয় তাহলে তিনটি কাজের মধ্যে প্রথম হচ্ছে রাজশাহীকে শান্তির শহরে রূপ দেওয়া। কোনো চাঁদাবাজি নয়, রাজশাহী থেকে কোনো ভূমিদস্যু নয়। যারা এগুলো করবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সে যেই হোক আইনের আওতায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *