রাজশাহীতে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রশাসক মাহফুজুর রহমান রিটন-এর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় রাজশাহী নগরীর উন্নয়ন, নাগরিক সেবা নিয়ে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ তাকে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় প্রশাসক মাহফুজুর রহমান রিটনক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
