আরএমপি নিউজ:রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ।
ঘটনাসূত্রে জানা যায় গত ২৭ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত সোয়া ৩টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার জামাল সুপার মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নামে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা এবং ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নিঃশর্ত মুক্তি চাই’ স্লোগানসংবলিত প্রচারণামূলক পোস্টার সাঁটানো হয়। এর মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়।
উক্ত ঘটনায় এজাহার নামীয় এক জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৯০/১০০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।
মামলাটি তদন্তকালে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ সাক্ষীদের বক্তব্য এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো: নোমান (২৫)-কে গ্রেপ্তার করা হয়। সে বোয়ালিয়া থানা (পশ্চিম)রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
গ্রেপ্তারকৃত আসামি বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
- এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
