তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ম্যানেজিং কমিটির সদস্য মো: আরিফুল ইসলাম।

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডের তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩১ বছরেও নিজস্ব জমির মালিকানা পায়নি। ফলে নতুন ভবন নির্মাণ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, ১৯৯৪ সালের ৯ই ডিসেম্বর তৎকালীন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বর্তমান ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু বিদ্যালয়টির নতুন ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী ফলকটি আজও বিদ্যালয়ের দেয়ালে রয়েছে। কিন্তু আজ পর্যন্ত বিদ্যালয়ের জমি বিদ্যালয়ের নামে নামজারি বা অধিগ্রহণ করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে প্রায় ৩৫০ জন কোমলমতি শিক্ষার্থী পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে। জমির কাগজপত্র না থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও LGED থেকে নতুন ভবনের বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা নিয়েও শঙ্কিত অভিভাবকরা।
আজ (বৃহস্পতিবার) বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ১৪ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলাম। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি বলেন, “এই স্কুলটি আমাদের ১৪ নং ওয়ার্ডের গর্ব। ১৯৯৪ সালে মিনু চাচা নিজে এসে এটি উদ্বোধন করেছিলেন। অথচ ৩১ বছরেও জমির সমস্যার সমাধান হয়নি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত জমিটি বিদ্যালয়ের নামে অধিগ্রহণ করে একটি নতুন ভবন নির্মাণ করা হোক। আমাদের বাচ্চাদের নিরাপদে পড়ার সুযোগ দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
