টি-টোয়েন্টি বিশ্বকাপ রেকর্ড ওপেনিং জুটি গড়ে থামলেন ফখর

ম্যাচটা বাঁচা-মরার, সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা ৬৫ রানের বেশি জয়ের। শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সেই অনুযায়ীই ব্যাট চালালেন পাকিস্তানের দুই ওপেনার।

সাহিবজাদা ফারহান ও ফখর জামান মিলে গড়লেন ১৭৭ রানের জুটি। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

ফখর ও ফারহানের জুটিটা ভাঙে দুশমন্থ চামিরার বলে। ৪২ বলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে বোল্ড হন তিনি। ইনিংসটি সাজান ৯ চার ও ৪ ছক্কায়। কলম্বোর মাঠের চারপাশে চার-ছয়ের বন্যা বইয়ে দেন তিনি।

তার বিদায়ের পর মাঠে নামা খাজা নাফেও আউট হয়ে গেছেন দ্রুতই। ৩ বলে ২ রান করেন তিনি মাদুশাঙ্কার বলে আউট হওয়ার আগে।

তবে ৫৪ বলে ৯০ রান করে অপরাজিত আছেন সাহিবজাদা ফারহান। ১৭ ওভার শেষে পাকিস্তানের বোর্ডে রান ২ উইকেটে ১৮৪।

জামায়াত আমির সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো

সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই আমরা পালন করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সরকারের গৃহীত সব সংগত পদক্ষেপে বিরোধীদলের পূর্ণ সমর্থন থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসংগত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছে, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করবো। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হবো, জাতি উপকৃত হবে।

জামায়াত আমির বলেন, সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই আমরা পালন করবো। আমরা জাতীয় অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকেও আমাদের সঙ্গে শামিল থাকতে বলবো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের যখন ফাঁসি কার্যকর করা হচ্ছিল, সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া হরতাল ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, আজ তার (খালেদা জিয়া) সন্তানের ওপর দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধীদল হিসেবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সব চাওয়া-পাওয়ার কেন্দ্র।

শফিকুর রহমান বলেন, সরকারি দলও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধীদলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধীদল দেখেছি। নির্বাচন যেমন আমি-ডামি ছিল, বিরোধীদলও তেমনি আমি-ডামি ছিল। এই ধরনের কোনো বিরোধীদল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আমিরাতের শারজাহ বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও পরবর্তীতে তেহরানের পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জাানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। চলমান সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপাতত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটি। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা জানিয়েছে আমিরাত সরকার। একই সঙ্গে, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলাকে সব আইনি ও মানবিক মানদণ্ডে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তারা।
সূত্র: খালিজ টাইমস

মেসেঞ্জার ব্যবহারে বড় পরিবর্তন আনছে মেটা

মেটা ঘোষণা করেছে, এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জার.কম ওয়েবসাইট বন্ধ হবে। এর ফলে ব্যবহারকারীরা ব্রাউজার থেকে সরাসরি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না। এর আগে প্রতিষ্ঠানটি উইন্ডোজ ও ম্যাকের জন্য স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ বন্ধ করেছিল। এবার ওয়েব সংস্করণও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেটা জানিয়েছে, ৬ এপ্রিল থেকে মেসেঞ্জার.কম-এ প্রবেশ করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে facebook.com/messages পেজে চলে যাবেন। ওয়েবের মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য এখন থেকে ফেসবুকের মূল সাইট ব্যবহার করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে মেসেঞ্জার ব্যবহার আগের মতোই চলবে।

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার.কম ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়তে পারেন। ওয়েব সংস্করণ বন্ধ হলে তাদের ফেসবুকে লগইন করে বার্তা দেখতে হবে। ছোট ব্যবসা, কমিউনিটি গ্রুপ বা ব্যক্তিগত যোগাযোগের জন্য যারা ব্রাউজারে আলাদা মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন ফেসবুকের ডেস্কটপ সংস্করণে চ্যাট করতে হবে।

২০১১ সালে ফেসবুক আলাদা অ্যাপ হিসেবে মেসেঞ্জার চালু করেছিল। ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান–প্রদানের মাধ্যম হয়ে ওঠে। গত বছরই মেটা উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ বন্ধ করেছিল। ওয়েব সংস্করণ বন্ধের পর মেটার বার্তা পরিষেবার একীভূতকরণ আরও সুসংহত হবে।

ডেস্কটপে মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে ফেসবুক লগইন তথ্য প্রস্তুত রাখবেন, কারণ পরিবর্তন কার্যকর হলে ওয়েব-এ চ্যাট করতে হলে ফেসবুকে লগইন বাধ্যতামূলক হবে।

স্বর্ণ ভরিতে কমিয়েছে

দেশের বাজারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় বিক্রি হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আগামীতে এমন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে দেশে অনেক নির্বাচন হয়েছে, অনেক ওয়াদা দেওয়া হয়েছে।

কিন্তু বেশিরভাগ ওয়াদা বাস্তবায়ন হয়নি। জুলাই যুদ্ধে যুবকেরা একটি দাবি তুলেছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা রাজনীতিতে আছি।

তিনি বলেন, আমরা বসন্তের কোকিল নই।

অতীতে অনেক জুলুম ও নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছেড়ে যাইনি, এই মাটি ছেড়ে যাইনি। দুঃখের সময় আপনাদের সঙ্গে ছিলাম, সুখের সময়ও আপনাদের সঙ্গেই থাকব। আমরা জাতিকে পিছিয়ে নিতে চাই না, আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নেবে জাতি।

জামায়াত আমির বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়। এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। দেড় হাজারের বেশি জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে এই নির্বাচন।

জুলাই যোদ্ধাদের সম্মানে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি টাঙ্গাইলের আটটি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।

টাঙ্গাইল-৫ সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সদস্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম এবং খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন।

৫ ঘণ্টা কাজ মায়েদের জন্য : জামায়াতের ইশতেহার

জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান নিয়ে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেছে। যেখানে বলা হয়—বেকারত্ব দূর করতে সাত কোটি কর্মক্ষম যুবকের জন্য দুই ভাগে কর্মসংস্থান তৈরি করা হবে। সেটি দেশে ও দেশের বাইরে দুই জায়গাতেই করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান তৈরির জন্য পলিসি প্রস্তুত করার কথাও বলেছে দলটি। এজন্য যথাযথ প্রশিক্ষণের কথাও ইশতেহারে তুলে ধরা হয়েছে।

বিদেশে যেতে আগ্রহী বেকার জনশক্তিদের কারিগরি প্রশিক্ষণ, কম খরচে বিদেশে যাওয়ার জন্য আন্তঃসরকার চুক্তি, বিদেশ যাত্রায় ঋণ প্রদান ও ৫০ লাখ যুবকদের বিদেশে কর্মসংস্থানেরও পরিকল্পনা রয়েছে জামায়াতের।

জামায়াত তাদের ইশতেহারে বলেছে, দলটি ক্ষমতায় এলে নারীদের সম্মান রক্ষা করে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা হবে।

সেই সাথে মাতৃত্বকালীন সময়ে মায়েদের সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামিয়ে আনা হবে।

এ সময়ে জামায়াতে আমির শফিকুর রহমান বলেন, “নারীদের যেন চাকরি না ছাড়তে হয় সেজন্য মায়েদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছি। অথচ এটা নিয়ে নানা কথা ছড়ানো হলো। আমরা নাকি নারীদের চাকরি করতে দিতে চাই না।

আমরা চাই—অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন, তাদের যেন চাকরি না ছাড়তে হয়, সেজন্য কর্মঘণ্টা শিথিল করার কথা বলেছি।”

সরকারি চাকরির আবেদনের জন্য যে ফি নেওয়ার রীতি আছে, জামায়াত ক্ষমতায় এলে এই নিয়ম বাতিল করা হবে বলে ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া ব্যবসায়ী সমাজের সাথে আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের অঙ্গীকারও করেছে দলটি।

ভোজনরসিক বাঙালির কাছে ভীষণ

প্রিয় একটি খাবার এই খিচুড়ি। আজ চলুন জেনে নেয়া যাক কিভাবে রাঁধবেন মুরগির মাংসের ভুনা খিচুড়ি-

উপকরণ: পিয়াজ কুচি ৩ টেবিল চামচ১০ টি লবঙ্গ২ টুকরা দারুচিনি৫ টি এলাচ১ টি তেজপাতাআদা বাটা ১ টেবিল চামচরসুন বাটা ১ টেবিল চামচজিরা গুঁড়ো দেড় চা চামচহলুদ গুঁড়ো ১ টেবিল চামচধনিয়া গুঁড়ো ১ চা চামচমুরগির মাংসপোলাওয়ের চাল ৩ কাপমুসরের ডাল ও মুগ ডাল দেড় কাপআস্ত জিরা ওকাঁচা মরিচ।

প্রাণালি: একটি প্যানে ৩-৪ টেবিল চামচের মতো তেল নিয়ে ৩ টেবিল চামচের মতো পিয়াজ কুঁচি দিয়ে দিবেন। এবার গরম মসলা (১০টি লবঙ্গ, ৫ টি এলাচ, ২ টুকরা দারুচিনি, তেজপাতা ১টি ) দিয়ে ভেজে নেবেন।<span;>একটু পানি দিয়ে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, দেড় চা চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন। তেল উপরে উঠে এলে স্বাদমতো লবণ দিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নেবেন।

এবার পোলাওয়ের চাল ৩ কাপ এবং দেড় কাপ পরিমাণ মুসরের ডাল ও মুগ ডাল (মুগ ডাল ভেজে নিতে হবে) দিয়ে ভেজে নেবেন। এরপর ৮ কাপ গরম পানি এবং হাফ কাপ পরিমাণ দুধ (চাল নরম করার জন্য) দিয়ে দেবেন। কিছু সময় ঢেকে রাখবেন যাতে পানি শুকিয়ে যায়। এবার ৫-৬ টি কাঁচা মরিচ দিয়ে ৪ থেকে ৫ চা চামচ পরিমাণ ঘি দেবেন।

খিচুরি আধা ঘণ্টার জন্য দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। সবশেষে চুলার আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেশন করবেন। এভাবেই খুব সহজে রান্না করতে পারবেন মুরগির মাংসের ভুনা খিচুড়ি।