বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়
পহেলা বৈশাখে কৃষক কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
পর্যায়ক্রমে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষক কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু করবে সরকার। এছাড়াও আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরি করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন– কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
