দিনাজপুরে নানা ইস্কান্দার মজুমদার ও নানি তৈয়রা মজুদারের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা ফেরার আগে সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপ-শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ফাতেহা পাঠের পর তিনি মোনাজাতে শরিক হন।
পরে খালা খুরশিদ জাহান হক ও খালাতো বোন মীমের কবরও জিয়ারত করেন তিনি।
এ সময় তার সঙ্গে সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ও স্বজনরা উপস্থিত ছিলেন।কবর জিয়ারতের পর ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
