অভিভাবকদের শুভেচ্ছাপত্র দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকের ভয়াল থাবা থেকে ছাত্রসমাজকে দূরে রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
এ কর্মসূচির আওতায় রোববার (২৩ আগস্ট) থেকে উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি কলেজ ও পাঁচটি মাদরাসার প্রায় ২০ হাজার অভিভাবকের কাছে তাদের সন্তানদের মাধ্যমে শুভেচ্ছাপত্র পৌঁছে দিয়েছেন এই ছাত্রদল নেতা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সমাজের নানা নেতিবাচক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
এর আগে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা, উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে অভিভাবকদের হাতে এসব শুভেচ্ছাপত্র তুলে দেন।
