আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে আজ শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন
,রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈষা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম।
ভুমি মন্ত্রী মিনু বলেন, মাদকের বিষাক্ত ছোবলে একটি সম্ভাবনাময় জীবন, একটি পরিবারের স্বপ্ন এবং জাতির অমূল্য সম্পদ মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তরুণ সমাজকে সচেতন হতে হবে।
তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহীতে আধুনিক মাদক নিরাময় কেন্দ্রসহ উন্নত চিকিৎসাসেবা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।
ভুমি মন্ত্রী মিনু বলেন মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে সরকার, প্রশাসন কে এক সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
