আব্দুল্লাহ আল মাহাথির ও মো. ইসমাঈল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাহাথির এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইসমাঈল।
সোমবার (২৭ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকার মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে জসিম উদ্দিন ও এস এম ওমর মুসন্নাকে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, স্বাধীন সিদ্দিকী, মো. হিমেল খান এবং মো. সাব্বির আহমেদ।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন ও মো. সাইদুর রহমান সাদিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন পলাশ মোল্লা, আবু সালেহ ইবরাহীম এবং মো. রেজওয়ানুল ইসলাম।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. উলফাতুল রহমান রাকিব।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ আলী সামি, মো. রেদওয়ান ও মো. সোহাইদুল সার্দ শাহর।
কমিটিতে আরও সাহিত্য ও সংস্কৃতি, ত্রাণ, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সমাজসেবা ও পরিবেশ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া, যোগাযোগ ও আবাসন, স্বাস্থ্য, কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের মনোনয়ন দেওয়া হয়েছে।
