- রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সিএনবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটার মধ্য দিয়ে। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ সুইট,আরো উপস্থিত ছিলেন,রাজশাহী রেঞ্জার ডিআইজি জনাব মো:আশিক সাঈদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট বলেন, “মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাছরাঙা টেলিভিশন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছে, তার জন্যও অভিনন্দন। আমি প্রত্যাশা করি, মাছরাঙা টেলিভিশন সব সময় দেশের কথা বলবে, জনগণের কথা বলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার, ডিআইজি, বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিক, টেলিভিশন সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীরা।
