রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির ১ম সন্তান ড. এম এনামুল হক। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, ইন্টারপোল ও ল-কমিশনের সাবেক সদস্য এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১(গোদাগাড়ী – তানোর) আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন। রবিবার ফজরের সময় ইন্তেকাল করেছেন। উনি সনামধন্য ব্যক্তিত্ব এবং কর্মজীবনের অধিকারী ছিলেন। । দীর্ঘ ৯৪ বছর বয়সে মৃত্যুর সময় তিনি এক স্ত্রী, এক কন্যা সন্তান এবং দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজায় অংশ নিয়ে উপস্থিত সবাই মরহুম ড. এম. এনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
